খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রী মেয়েকে উক্তাক্তের প্রতিবাদ করায় পিতাকে চাকু দিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে ব্যাবসায়ী এস এম টুকু (৩৭) শনিবার সন্ধায় গ্রামের বাড়িতে যায়। এ সময় স্থানীয় ভিলেজ পাইকগাছা গ্রামের নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজী (২৪)সহ কয়েকজন ছেলে টুকুর বাড়ির সামনে তার মেয়েকে পেয়ে উক্তাক্ত করে। এ সময় পিতা তাদেরকে বাধা দিলে পকেট থেকে চাকু বের করে আঘাত করার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে চাকুটি তার হাতে লেগে রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির হাতে ১৬টি সেলায় দেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নারী উক্তক্তকারীদের কোন ছাড় দেয়া হবেনা।