খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী লিপিকা রাণী দাস তার ওয়ার্ডে দীর্ঘ ৭ বছর যাবত ধরে সুনামের সাথে সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠে কাজ করার ফলে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলুক কাজ করে যাচ্ছেন এ মহিলা সদস্য। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকার অবহেলিত জনসাধারণের মাঝে উন্নয়নমূলুক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। সেই সাথে সামাজিক নিরাপত্তার লক্ষে ভিজিডি, বিজিএফ, খাদ্য বৃদ্ধির কর্মসূচি, খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা সহ সকল প্রকার সহায়তা প্রাপ্ত উপকার ভোগী সহ সাধারণ মানুষের দৌড় গোড়ায় সেবা পৌছে দিয়ে যাচ্ছেন মহিলা সদস্য। ইতোমধ্যে তিনি এলাকায় পানি নিষ্কাশনের জন্য কালবার্ড ও ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। তবে এ ওয়ার্ডের বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ ওয়ার্ডের উন্নয়ন মূলুক কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, মাটির রাস্তা মেরামত করা, দেবীপুর এলাকার ৪০টি পরিবার পানিবন্দি থেকে পরিত্রাণের জন্য কালভার্ট নির্মান করেছেন সরকারী ভাবে। ব্যক্তিগত অর্থায়নে করোনা কালীন সময় ৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারদেরকে খাদ্য সহায়তা প্রদান করেছেন এ মহিলা সদস্য। এ ছাড়া তিনি ব্যক্তি উদ্যোগে বিভিন্ন স্কুলে বৈদ্যুতিক পাখা, তালিমপুর ও কিসমত খুলনা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান, নেহালপুর মধুসূদনের বাড়িতে দুই বান টিন ও আর্থিক সহায়তা প্রদান, নৈহাটীর শ্রীরামপুর ভেড়ি বাদ রক্ষায় ভূমিকা রাখা, খ্রিস্টান কলোনিতে বিভিন্ন অনুদান প্রদান, নেহালপুর প্রসেনের বাড়িতে সিমেন্ট দিয়ে সহায়তা প্রদান, হতদরিদ্র গরীব ও অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক অনুদান প্রদান, অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান, খেলাধুলায় বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করে দেওয়া, বিভিন্ন মসজিদে ও ওয়াজ মাহফিলে আর্থিক সহায়তা প্রদান করা, বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখা, সাধারণ মানুষের দৌড়গোড়ায় গিয়ে খাদ্যে সহায়তা পৌঁছে দেওয়া, নিজের অর্থায়নে ঈদে ১৫টি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান, অসহায় মানুষদেরকে বিভিন্ন সহায়তা দিয়েছেনও তিনি। টিসিবির কার্ড প্রদান, অসহায় ও হতদরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতা মাতাকে সাহায্য প্রদান, ওয়ার্ড বাসীদের জন্মনিবন্ধের জন্য সেবা প্রদান করা, প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া, বিভিন্ন মোড়ে আলোর সু-ব্যবস্থা করেও দিয়েছেন। তাছাড়া করোনা ভাইরাস সংক্রমণের সময় স্যানিটাইজার, মাক্স বিতরণ সহ বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শও দিয়েছেন এ ইউপি সদস্য। এমনকি বিভিন্ন পরিবারকে কর্মস্থলের সুযোগ করে দেওয়া, নারী নির্যাতন ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করে আসছেন তিনি। বিভিন্ন সামাজিক সংগঠন বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি অপরাজিতা নারী উন্নয়ন ফোরাম, স্কুল কমিটি মন্দির কমিটি ও বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী'র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র সহ বিভিন্ন ধরনের খাদ্য সহায়তার প্রদানের পাশাপাশি সেবা প্রদান করেও যাচ্ছেন তিনি। দেবীপুর এলাকার স্থানীয় বাসিন্দা আয়শা বেগম বলেন, মহিলা মেম্ববরের মাধ্যমে এলাকায় উন্নয়ন হচ্ছে। সরকারি ঘর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সকল ধরনের সেবা তিনি পেয়ে থাকেন। একই এলাকার স্থানীয় বাসিন্দা জয়দেব দাস বলেন, আমাদের এলাকায় ৪০ থেকে ৪৫ টি পরিবার বৃষ্টির মৌসুমে পানি বন্ধি হয়ে যায়। কিন্তু নতুন মহিলা মেম্বর লিপিকা রাণী দাস বহু বাধা-বিপত্তি উপেক্ষা করে পানি নিষ্কাশনের জন্য কালবার্ড এবং ড্রেন সরকারি অর্থায়নে নির্মাণ কাজ সমাপ্ত করেছেন। এতে দীর্ঘদিন পর আমরা এলাকার সাধারণ মানুষ পানি বন্ধি হতে মুক্তি পেয়েছি। এ ব্যাপারে সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রাণী দাস বলেন, আমি নির্বাচনের আগে থেকে এখনও পর্যন্ত সাধারণ মানুষদের সবধরনের সেবা দিয়ে আসছি। ভবিষ্যতেও দেবো। সবসময় জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যেতে চাই। যত বাধা-বিপত্তি আসুক না কেন, তারপরও জনগণের পাশে থেকে কাজ করে যাবো। এমনকি ওয়ার্ডের বাকী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করবে বলেও তিনি জানান। এদিকে উন্নয়ন কাজ এবং জনপ্রিয়তা দেখে সুনাম ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল মরিয়া হয়ে উঠেছেন বলে জানিয়েছেন এ মহিলা সদস্য। তিনি এ ধরনের হীন মানষিক চরিত্রের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।