খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক বিক্রেতা ও দুই পরোয়ানার আসামিকে আটক করেছে। আটক দুই মাদক বিক্রেতার নামে মাদক আইনে মামলা হয়েছে। থানার উপ পুলিশ পরিদর্শক উত্তম বিশ্বাস জানান, মাদক দ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তিন মাদক ব্যবসায়ী ও দুই পরোয়ানার আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন তালা উপজেলার ঘোনা গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মাদক ব্যাবসায়ী সালাউদ্দিন সরদার (২৫) ৩০ গ্রাম, কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল সরদারের ছেলে রুহুল আমিন সরদার (৩০) ১০টি ইয়াবা বড়ি, দেলুটি ইউনিয়নের মধুখালি গ্রামের নিরোধ সরদারের ছেলে হিমাংশু সরদারকে ৪৫ গ্রাম (গাঁজা)সহ আটক করা হয়। অপরদিকে লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি নিমাই মিস্ত্রির ছেলে বিশ্ব নাথ মিস্ত্রি (৪৬), গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের সহিলউদ্দিন সরদারের ছেলে আসাদুর রহমানকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জিয় বলেন, আটক ব্যক্তিদের শনিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।