বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে হরিনাম সংকীর্তন মেলা, শ্রীশ্রী মহাপ্রভু ও ১৬৪ মহন্তের ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার রেলওয়ে মন্দির সংকীর্তন ও ভোগ মহোৎসবের আয়োজনে করা হয়। গত শুক্রবার রাতে প্রদীপ জ্বালিয়ে মঙ্গলঘট স্থাপন ও অধিবাসের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাষ ঘোষ, রেলওয়ে মন্দিরের তত্বাবধায় জেলা পুজা উদযাপন পরিষদের নেতা সজল ঘোষ সহ শত শত ভক্তবৃন্দ। শনিবার দুপুরে হরিনাম সংকীর্তন ও মহাপ্রভুর ভোগ মহোৎসব শেষে ভক্তদের মাঝে প্রসাদ সেবা করা হয়। এ ছাড়া আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে মহাপ্রভুর ভোগ মহোৎসব অনুষ্ঠিত হয়।