খুলনার ডুমুরিয়ায় দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর উদ্যোগে দেশের দরীদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্টির জীবন মান উন্নয়ের লক্ষ্যে 'সহনশীলতা বাংলাদেশ প্রকল্পের' উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দুলিয়ায় দি স্যালভেশন আর্মি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন দি স্যালভেশন আর্মি বাংলাদেশ কমান্ডের কমান্ডিং প্রধান লেঃ কর্ণেল যোথান মাওয়া।
সভায় বিশেষ অতিথি ছিলেন কমান্ডিং অফিসার যোথান মাওয়ার সহধর্মীনি,কমান্ডের জেনারেল সেক্রেটারী ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার মেজর হেন্ক ভ্যান হাতেম,জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন,ইউপি চেয়ারম্যান এম, জহুরুল হক,অধ্যক্ষ সমরেশ মন্ডল ও মনোজ কুমার বালা,আ'লীগ নেতা বি,এম আব্দুস ছালাম,সরদার আবু সাহেল ও মেজবাহুল আলম টুটুল।আরো বক্তব্যদেন প্রকল্প ব্যবস্হাপক দানিয়েল হালদার,মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার তাপস কুমার মন্ডল,এরিয়া কো-অর্ডিনেটর কাকলী সরকার প্রমূখ।