সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তৈল বিক্রি করার অপরাধে ভাণ্ডারিয়ার তিন ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় শুক্রবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। দোকান গুলো হচ্ছে ‘হক ব্রাদার্স (১২ হাজার টাকা), চৗধূরী এন্টারপ্রাইজ (২ হাজার) ও দূর্যয় এন্টারপ্রাইজ (৮ হাজার)।
পিরোজপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভান্ডারিয়া উপজেলা বাজারে নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।