যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া ইউনিয়নে দত্তগাতী গ্রামে দুবৃত্তদের গুলিতে রাকিবুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। তার সাথে থাকা সহধর্মিনি পেয়ারা খাতুন বর্ষা (২৫) গুলিতে আহত হয়েছেন। তাকে খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার পায়ড়া দত্তগাতী গ্রামের মোল্লা পাড়া তোফাজ্জেল কাজির বাড়ির রাস্তার পাশে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জনা গেছে, বৃহস্প্রতিবার রাতে রাকিবুল ইসলাম তার স্ত্রী কে নিয়ে পায়ড়া ইউপির দত্তগাতী গ্রামের ৯নং ওয়ার্ডে সাবেক মেম্বর আলম মোল্লার বাড়ীতে আসে। আনুমানিক রাত সাড়ে আট’টার দিকে আলম মোল্লার বাড়ী থেকে মটর সাইকেল যোগে রাকিবুল ইসলাম তার স্ত্রী পেয়ারা খাতুন বর্ষা’কে নিজ বাড়ী যাওয়ার পথে তোফাজ্জেল কাজীর বাড়ীর পাশের রাস্তায় ওৎ পেতে থাকা অঙ্ঘাত নামা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের কে রক্তাক্ত আবস্থায় মাটিতে পরে থাকতে দেখে। আহতদের সাথে সাথে উদ্ধার করে পাশর্^াবর্তি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক রকিবুল(৩৫)কে মৃত্যু বলে ঘোষনা করেন। এবং তার স্ত্রী বর্ষ খাতুন(২৫)গুরুত্বর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয় নেই। নিহত রকিবুল ইসলাম খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে। ও ফুলতলা বাজার বণিক সমতির ক্রীড়া সম্পাদক ছিলেন। শুক্রবার সকালে ঘটনা স্থলে গেলে ইউপি ৯ওয়ার্ড মহিলা মেম্বার সাইদা বেগম টুনি বলেন বৃহস্প্রতিবার রাতেই এ ঘটনায় ইউপির সাবেক মেম্বার আলম মোল্লা’কে পুলিশ নিয়ে গেছে। তদন্তের স্বার্থে এ বিষয় থানা পুলিশ কিছু বলতে চান না।
এ বিষয় অভয়নগর থানার ওসি(তদন্ত) জানান, এ হত্যাকান্ডের ঘটনার ক্লু উদঘটন ও তদন্ত অব্যাহত আছে। এবং দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের চিহ্নিত করে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
অপরদিকে অভয়নগর উপজেলার শ্রীধারপুর ইউনিয়নের দিয়াপাড়ায় আবু সাঈদ মোল্লা(৫৫) মাথায় গাছের ঢাল ভেঙ্গে পরায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার সময় উপজেলার দিয়াপাড়া গ্রামে নিজ বসতবাড়ীতে।
এলাকাবাসি জানান, বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৯টার দিকে আবু সাঈদ মোল্লা বাড়ীর টিউবওয়েলে গোসল করতে ছিল। এসময় টিউবওয়েলের পাশে থাকা মেহগনি গাছে ঢাল ভেঙ্গে মাথায় পরলে সে মাটিতে পরে যায়। এসময় তার চিৎকারে বাড়ীর ও স্থানীয়রা ছুটে আসে। এবং আহত আবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ মোল্ল’কে মৃত্যু বলে ঘোসনা করেন। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।