সয়াবিন তেলের কৃত্রিম সংকট এড়াতে বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ১২ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর বারদুয়ারী হাটখোলায় ফকির অয়েল মিলের গোডাউনে তল্লাশী চালিয়ে ৩১ হাজার ০৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রন আইনে ওই তেল ব্যবসায়ী আনোয়ার হোসেন ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে তেলের মজুদ না করা ও বাজার মূল্যে বিক্রি করার অঙ্গিকার করেন।