যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়েজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, সানা আবদুল মান্নান, হাফিজুর রহমান, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, শেখ আবুল কাশেম, নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ(ওসি) সিদ্দিকুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় নওয়াপাড়া পৌর এলাকার রাস্তা দখল করে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করা, ভৈরব নদ তীরবর্তী ও রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদ, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।