সারিয়াকান্দির ১নং চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন আকবর হোসেন শেখ। সে একই ইউনিয়নের চরদলিকা গ্রামের সাবেক চেয়ারম্যান মৃতঃ সাহেব আলী মুন্সির ছেলে। এজন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়ন পত্র তোলার পর আকবর হোসেন শেখ সাংবাদিকদের বলেন, ইউনিয়নটি সম্পূর্ণরূপে যমুনা নদীর চরে অবস্থিত। এখানকার মানুষ সহজ সরল ও নম্র প্রকৃতির। কৃষিই তাদের জীবন-জীবিকার প্রধান মাধ্যম। তবে চরের লোকেরা উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পান না।যাতে করে তারা সঠিক মূল্য পান সেজন্য,চরের রাস্তা-ঘাট উন্নত করা ,হাট-বাজার স্থাপন, গৃহহীনদের জন্য আবাসন ব্যবস্থা ও অবহেলিত মানুষদের সেবার মান উন্নয়ন করতে সম্ভাব্য সব রকমের ব্যবস্থা করা হবে। ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্র ইউনিয়ন পরিষদেই করা হবে। দূরে কোথাও যেতে হবে না উল্লেখ করে তিনি ইউনিয়নের সকল ভোটারের কাছে ভোট চেয়েছেন।