বাংলাদেশ পুলিশে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন খুলনা পাইকগাছার কৃতী সন্তান জয়দেব কুমার ভদ্র। তিনি রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার (১১মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। জয়দেব কুমার ভদ্র জন্মস্থান উপজেলার মাহমুদকাটী গ্রামে। তার পিতা মৃত অমর কৃষ্ণ ভদ্র ও মাতা মৃত রেখা রানী ভদ্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি পুলিশ সুপার হিসেবে যশোর, হবিগঞ্জ ও নেত্রকোনায় এবং পুলিশ সুপার পদমর্যাদায় ডেপুটি কমিশনার হিসাবে ডিএমপি উত্তরা ও ডিএমপি ট্রাফিক (পশ্চিম) জোনে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রিজিওনাল কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন। এ ছাড়া চীন, জাপান ও আমেরিকা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক পেয়েছেন সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি থাকা অবস্থায়। তার জন্মস্থান পাইকগাছার মাহমুদকাটী গ্রামে 'অনির্বাণ লাইব্রেরি' এর প্রতিষ্ঠাতা। তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারের যুগে মানুষ যখন বই পড়া ছেড়ে দিয়েছে এমন সময়ে বই পড়ার পাশাপাশি সামাজিক কর্মকা- পরিচালনার মাধ্যমে অনির্বাণ লাইব্রেরি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বে পরিচিতি লাভ করেছে। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় জয়দেব কুমার ভদ্রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জন্মস্থানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।