খুলনার পাইকগাছায় রাড়-লীতে থানা পুলিশ ১শ ১০ গ্রাম গাঁজা সহ আরশাদ গাজী ও রানা নামে দু'জন ও গদাইপুরে জুয়ার আসর থেকে শেখ আতাউর রহমান সহ ৫ জনকে গ্রেফতার করেছেন। বুধবার সন্ধ্যার পর পৃথক অভিযানে শ্রীকন্ঠপুর ক্লাবের পাশ থেকে আরশাদ গাজীকে ও উ. শ্রীকন্ঠপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে রানাকে গ্রেফতার করা হয়। আরশাদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গদাইপুরের আমজেদ মুন্সির আমবাগান থেকে শেখ আতা সহ অপর ৩ জনকে গ্র্রফতার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই মো. তাকবীর হুসাইন, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই শাহাদাৎ হোসেন ও এএসআই মঞ্জুর ও এএসআই শরীফুল সহ সঙ্গীয় ফোর্স। থানা ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, বিশেষ অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়। থানায় মাদক দ্রব্য আইন ও জুয়া আইনে মামলা হয়েছে।