রূপসায় মৎস্য ব্যবসায়ী আবদুল জলিল হাওলাদের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। লিখিত এজাহার ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ৯ মে দুপুরে উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকার ব্যবসায়ী জলিল ও তার বাড়ির সকলে বসতঘরের দরজা বন্ধ করে এবং বারান্দার সাথে থাকা এসএস'র তৈরি গেটে তালা লাগিয়ে খালা শশুর জনৈক আলমের বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে ওইদিন রাত ১২ টার দিকে বাড়ির মালিক ভুক্তভোগী জলিল ও তার পরিবারের লোকজন এসে দেখে ওই বসতঘরের গেট খোলা এবং গেটের হ্যাচবোর্ডের আংটা ভাঙ্গা। তখন তাদের সন্দেহ হলে তারা বসতঘরের মধ্যে বেড রুমে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি জ¦ালিয়ে দেখে ঘরের মধ্যে মেঝেতে কাপড়চোপড় এলোমেলোভাবে ছড়ানো ছিটানো এবং আলমারি, সোকেইজ ও ড্রেসিংটেবিলের ড্রয়ারের মধ্যে রক্ষিত ১৩ ভরি স্বর্ণালংকার ও ব্যবসায়ীক নগদ ৩৫ হাজার টাকা চুরি করে চোরেরা পালিয়ে যায়। যার মুল্য ৮ লাখ ৮৭ হাজার টাকা। এমনকি সেই সাথে একটি এন্ড্রয়েড স্যামসাং মোবাইলও চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ওইদিন রাতে স্থানীয় ফাঁড়ি পুলিশের আইসি মো. রমজান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোর সনাক্তের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল জলিল হাওলাদার অজ্ঞাত নামে রূপসা থানায় এজাহার দায়ের করেছেন। তারিখ-১০/৫/২০২২ইং।