খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এ্যাডভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ডুমুরিয়া সদরের শহীদ শেখ আবদুল মজিদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাইগ্রেশন ফোরাম ও বিজনেস এডভাইজারি কমিটির সভাপতি মাসুদ রানা নান্টু।
সভায় অতিথি হিসেবে বক্তব্যদেন আর,এস,সি খুলনা প্রকল্পের ম্যানেজার দেবানন্দ মন্ডল।প্রকল্পের ফিল্ড অর্গানাইজার সুজন দাস,সদস্য সচিব খান রফিকুল ইসলাম,কমিটির সদস্য সমাজ সেবক সেলিম আকতার স্বপন,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল ও সুজিত মল্লিক,বোরহান উদ্দীন সোহাগ, মোঃ খলিলুর রহমান,মোঃ মহিউদ্দীন আহম্মেদ,শিল্পী গাইন ও সুমি আক্তার প্রমূখ।
সভায় বিদেশ গমনেচ্ছু এবং বিদেশ প্রবাসী কর্মীরা নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ তথ্য সেবা এবং যে কোন পরামর্শ ও সহযোগিতার জন্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।