বগুড়া গাবতলীতে রাতের আঁধারে দুবর্ৃৃত্তদের ছোঁড়া এসিডে তিন মাসের শিশুসহ ৩ জনকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ৪ দিনপর থানায় অজ্ঞাতনামা আসামি করে দুলাল চন্দ্র কর্মকার বাদী হয়ে ৮ মে মামলা দায়ের করেছেন। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতা করতে ও ঘটনার রহস্য উদ্ধার করতে সক্ষম হয়নি।
মামলায় বাদী দুলাল চন্দ্র কর্মকার বলেছেন, ৫ মে রাত ১০ টায় রাতের খাবার শেষে তার স্ত্রী দিপালী রানী, পত্রবধু বিনা রানী ৩ মাসের শিশু সুর্য্যকে নিয়ে জানালা বরাবর নিজঘরে ঘুময়ে পড়ে। পাশের ঘরে ২ ছেলে সাগর কুমার কর্মকার ও আনন্দ কুমার কর্মকার ঘুমিয়ে পড়ে। ৬ মে রাত আড়াইটা থেকে ৩ টার সময় স্ত্রী দিপালীর ডাক চিৎকারে ঘুম জেগে জানতে পায় দুর্বৃত্তরা দাহ তরল জাতিয় পদার্থ ছুড়ে মেরেছে। এর ফলে স্ত্রী দিপালী রানী, পত্রবধূ বিনা রানী ও ৩ মাসের নাতী সুর্য্য আহত হয়েছে। মামলায় আরো বলা হয়েছে, পুর্ব শত্রুতা বসত অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দাহ জাতিয় তরল পদার্থ ছুড়ে মেয়ে এই ঘটনা ঘটিয়েছে। এরফলে তার নাতি সুর্য্য’র শরীরের বেশির ভাগ অংশ ঝলসে ক্ষতের পরিত হয়েছে, দৃষ্টি শক্তি নষ্ট ও মুখ মন্ডল বিকৃতি হয়েছে।
জানাগেছে বগুড়ার গাবতলী উপজেলার নবগঠিত সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা কর্মকার পাড়ার ৬ মে রাত আড়াইটায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রানী (৫০), ছেলে সাগর কুমার কর্মকা’র স্ত্রী বিনা রানী কর্মকার (২০) এবং সাগর কুমার কর্মকারের ৩ মাসের শিশু সূর্য্য কর্মকারকে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে দগ্ধকরে।
এসিড নিক্ষেপের ফলে দগ্ধরা ঘুম ভেঙ্গে ব্যাথায় চিৎকার শুরুকরে, তাদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে দগ্ধ শিশুসহ ৩ জনকে উদ্ধার করে প্রথমে চিসিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করায়। সেখানে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে কর্তব্যরত ডাক্তার ঢাকা শেখ হাসিনা জাতীয় হাসপাতাল বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইউনিট স্থানান্তর করে, সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার ৪ দিনপর শিশু সুর্য্য কর্মকারের দাদা দুলাল চন্ত্র কর্মকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। এ ব্যাপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও মোবাইল ফোনের কললিষ্ট’র সুত্রধরে পলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। দ্রুতই দুর্বৃত্তরা ধরাপড়বে বলে আশাবাদব্যক্ত করেন।