বগুড়ার সারিয়াকান্দিতে ঈদ পরবর্তি বেড়াতে এসে যমুনায় নিখোঁজ মুগ আলী ওরফে ছোট মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সোয়া বারোটায় যমুনার নদীর চর বাটিয়া গ্রামের দক্ষিণ পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুগ আলী বগুড়া বিয়াম মডেল স্কুল এ- কলেজের ৭ম শ্রেণির ছাত্র এবং বগুড়া জলেশ্বরিতলা এলকার মোহাম্মদ আলীর ছেলে। সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার খরবের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ঠিক সোয়া বারোটার দিকে তার মরদেহ নদীতে ভেসে উঠেছিলো। স্থানীয়রা টের পেয়ে তার মরদেহ উদ্ধার করেন।
জানা গেছে, শনিবার বিকেলে বাবা-মার সংগে যমুনা নদীতে বেড়াতে এসে একপর্যায়ে নৌকা ভ্রমণে বেড়িয়ে পরেন। কালিতলা থেকে নৌকায় ওঠার পর তারা চর বাটিয়ার পূর্বপাড় দিকে চরে ঘুরাঘুরি করতে থাকে। ফিরে আসার আগ মুহুর্তে তারা নদীতে গোছলে নামে। একপর্যায়ে মুগ আলী ওরফে ছোট যমুনার পানিতে নিখোঁজ হয়। এরপর থেকে রোববার ফায়ার সার্ভিসের ৫ সদস্য বিশিষ্ট ডুবুরী দল যমুনা নদীতে দিনভর খোঁজা-খুঁজি করতে থাকে। কিন্তু তারা কোন সন্ধান পায়নি। তবে সোমবার তার মরদেহ যমুনা নদীদে ভেসে ওঠা দেখে স্থানীয়রা উদ্ধার করেন।