কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২, একটি চৌকস দল নিকলী উপজেলার মজলিশপুর বাজার এলাকা হতে ৪ কেজি গাজা ৩টি মোবাইল সেট, ২৬০০ টাকা ও একটি অটো রিক্সা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক কৃতরা হলেন, ময়মসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৃত রমজান আলীর ছেলে মোঃ আলীম (৩৩), কটিয়াদীর উপজেলার করগাঁও ইউনিয়নের গোলাপ মিয়া ছেলে মোঃ রাসেল মিয়া (২৫) ও একই ইউনিয়নের মাহমুদপুর পশ্চিম পাড়া গ্রামের মনছুর উদ্দিনের ছেলে মোঃ শাকিল (৩০) কে গত ভোর রাতে আটক করেছে। রোববার দুপুরে ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিকলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। নিকলী থানার ওসি মনছুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।