সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা টহল ফাঁড়ির অধিনস্থ কয়রা নদীতে অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে অবৈধ জাল সহ নৌকা আটক করা হয়েছে। এ সময় নৌকায় তল্লাশী করে ভারতীয় ক্ষতিকারক কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে গত শনিবার রাত ১ টার দিকে কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই নৌকা, অবৈধ জাল সহ কীটনাশক জব্দ করা হয়। বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।