দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি ইউনিয়নের উত্তর চন্দনীমহল ( বোগদিয়া) এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি উত্তর চন্দনীমহল এলাকার বাসিন্দা মৃতঃ হারুন অর রশিদের পুত্র রফিকুল ইসলাম (৪৪) কে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে এসআই আজিজ মাহমুদ, এসআই সঞ্জিত সাহা, এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন কালে রফিককে আটক করে। এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের নামে মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আটককৃত রফিকুল ইসলাম কে ৮ মে রাত ১০ টার দিকে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন রফিকুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন।