বসত ঘরের জানালার গ্রীল কেঁটে ঘরে ঢোকার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া সদরের আরাজি সাজিয়াড়া গ্রামে।
এ ঘটনায় ভূক্তভোগী বাড়ীর মালিক শেখ মুজিবুর রহমান অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের বাসিন্দা শেখ মুজিবুর রহমান গত ৩ মে তারিখ রাতের খাওয়া শেষ করে আনুমানিক ১০ টার দিকে পরিবার পরিবার পরিজন নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে।ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা চোরেরা ঘরের বারান্দার গ্রীল ও তালা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে শয়ন কক্ষের পিছনের জানালার গ্রীল কেঁটে চেষ্টা করলে ঘরে থাকা মুজিবুর রহমানের স্ত্রী বাবিলা বেগম টের পেয়ে চোর চোর বলে চিৎকার দিলে মুজিবুর রহমানের ঘুম ভেঙ্গে যায়। একপর্যায়ে তারা ঘরের বাহিরে এসে অজ্ঞাতনামা ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা করলে তারা নানাবিধ হুমকি ধামকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শেখ মুজিবুর রহমান বলেন, পরিকল্পিত ভাবে একটি মহল একের পর এক আমার পরিবারের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছেন। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে কে বা কারা আমাদের অবর্তমানে বাসার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যাওয়াসহ ঘর তছনছ করে।
তিনি আরো জানান, গত বছর ২৬ সেপ্টেম্বর তারিখ ভোরে ফুলতলা থানার পিপরাইল গ্রামের জনৈক মুক্তা বেগম নামীয় এক মহিলার নেতৃত্বে টাকা পাওনা-দেনার দোহাই দিয়ে ১৫/২০ জন লোক নিয়ে এসে আমার বাসায় অতর্কিত হামলা চালিয়ে নগদটাকা,স্বর্ণালংকার,ব্যাংকের চেকসহ বিভিন্ন মূল্যবান জিনিষ পত্র ছিনিয়ে নিয়ে যায়।
এ ছাড়া তারা আমাকে এবং আমার স্ত্রী-কণ্যাকেও তাদের সাথে গাড়িতে করে তুলে নিয়ে যেয়ে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে ফাঁসানো চেষ্টা করে আসছে। তারপর থেকে ওই মহলটি আমার পরিবারের উপর ক্ষতি সাধনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবী করেন।
অভিযোগের বিষয়ে তদন্তকারি কর্মকর্তা থানার এস,আই মোঃ জাহাঙ্গীর আলম জানান,ঘটনাস্হলে যেয়ে জানালার গ্রিল কাঁটার বিষয়টিসহ অন্যান আলামত লক্ষ্য করা গেছে। তদন্ত অব্যাহত রয়েছে।