আকিজ গ্রুপের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
গত ৫ মে বৃহস্পতিবার বিকেলে দেয়াড়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক ও দিঘলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য বিশ্বাস রীনা পারভীন এবং তার পুত্র রিপন বিশ্বাসের সহযোগিতায় জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং ছাত্রীদের উন্নত মানের খাবার, পোশাক, কোরআন শরীফ ও অন্যান্য কিতাব কেনা বাবদ নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। তাঁরা জাহানারা আমজাদ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এর সভাপতি মোসাম্মৎ জামিলা বেগম ও শিক্ষকদ্বয়ের কাছে মাদ্রাসার এ অনুদানের অর্থ হস্তান্তর করেন।
এক সূত্র থেকে জানা যায়, দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নে বহুদিন ধরেই সুনামের সাথে ছাত্রীদের মেধা বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। মাদ্রাসাটির শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই আকিজ গ্রুপ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আকিজ গ্রুপের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বাস রিনা পারভিন ও মাদ্রাসার সভাপতি মোসাম্মৎ জামিলা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা আলহাজ্ব সেকেন্দার আলী, কুদরতি ইলাহী স্পিকার, মকবুল মোড়ল, নয়ন মনি, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মিঠু বিশ্বাস, মোঃ আলম শেখ প্রমূখ।