পিরোজপুরের নাজিরপুরে ১২ লাখ টাকার অবৈধ জালসহ মাছ ধরার উপকরন আটক ও তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃৃৃহস্পতিবার দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ওই সব অবৈধ জাল ও উপকরনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল। তিনি জানান, এর আগে গত বুধবার রাতে উপজেলার বেলুয়া, কালিগঙ্গা, মধুমতি নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার বেহুন্দি, বাঁধা ও কারেন্ট জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরন আটক করা হয়। তিনি আরো জানান, রেনু মাছ ধরার নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কিছু অসাধু জেলেরা উপজেলার ওই সব নদীতে বিভিন্ন প্রজাতির রেনু মাছ ধরছে। যা মাছের বংশ বিস্তারে ঝুঁকি। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সব জাল ও মাছ ধরার উপকরন আটক করা হয়। যার স্থানীয় মূল্য প্রায় ১২ লাখ টাকা।