ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন বেগ শাপলু নিজ দলের নেতা-কর্মীদেরকে চকচকে নোটের ঈদ সেলামী দিয়েছেন। ঈদের দিন দুপুরে তিনি দলের ১৫০ নেতা-কর্মীর প্রত্যেককে ৫০ টাকা করে দেন।
নতুন নোটের সেলামী হওয়ার নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে আগ্রহ ছিলো। অনেকে ফেসবুকে এ নিয়ে ভিডিও ও ছবি পোস্ট দেন। এক ভিডিওতে দেখা যায় তিনি শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে সেলামী দিচ্ছেন।
মো. শাহবুদ্দিন বেগ জানান, তিনি আগে থেকেই তিনি এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত তার হাতে আর নতুন নোট ছিলো না।