ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়-'৮৬ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডুমুরিয়া বাস স্ট্যান্ডের রিলাক্স হোটেল এ- বিরিয়ানি হাউজে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শিকড়-'৮৬ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক আবদুল কাদের খান,মেডিকেল অফিসার ডা. মেহেবুব হাসান সাব্বির,সাংবাদিক আবদুল লতিফ মোড়ল, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সরদার। সভায় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন শিকড়-৮৬ এর সাধারণ সম্পাদক মোঃ কওছার আলী সরদার,সাবেক সাধারন সম্পাদক ও সাংবাদিক এম,এ এরশাদ,মোঃ দেলোয়ার হোসেন,মনির গোলদার,প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী আবদুস ছালাম,পরিমল কুন্ডু,শিব প্রসাদ,ওহিদুল ইসলাম,সরোয়ার হোসেন,উত্তম চক্রবর্তিসহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি মোঃ আসাদুজ্জামান।