পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আ.লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার সরকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ একেএমএ আউয়াল, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান, পিরোজপুর পৌর আ.লীগ সভাপতি সাইদুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারভীর হাসান ডালিম, সাধারন সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ।