কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলার সদর সহ বিভিন্ন ইউনিয়ন বাজারে ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন প্রসাধনী, কাপড়ের দোকান, কসমেটিক্স, জুতার দোকান, নিত্য প্রয়োজনীয় মুদির দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। শুক্রবার বিকেলে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঈদুল ফিতর আর মাত্র ৩ দিন বাকি রয়েছে। এরইমধ্যে ক্রেতাদের প্রচুর ভিড়। কিন্তু দোকানিরা বিভিন্ন জিনিস পত্র অনেক দামে বিক্রি করছে। ক্রেতারা এইসব জিনিসপত্রের দাম তাদের নাগালের বাহিরে চলে গেছে বলে মন্তব্য করেন। তারা বলেন, মধ্যবিত্ত এবং নি¤œ মধ্যবিত্ত ক্রেতারা ঈদের বাজার করতে গিয়ে যা বাজেট আছে, তার নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে তেল, চিনি, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের তুলনায় দেড় গুনের চেয়েও বেশি হচ্ছে বলে জানা গেছে।