নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাব এর সাংবাদিকদের সম্মানে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান নীরা এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সোমবার ওঁর বাসভবনে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পুর্ব আলোচনায় নাজমুল হাসান নীরা বলেন, আমি এই দুর্গাপুরের সন্তান। জনগন আমাকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। সাংবাদিকরা এ সমাজের দর্পন স্বরুপ কাজ করছেন। আমি বিগত ৩ বছরে কতটুকু সফলকাম হতে পেরেছি সেগুলো না তুলে, আমি কতটুকু সফল হতে পারিনি তা তুলে ধরতে অনুরোধ জানাচ্ছি।