মুসলিম এইড বাংলাদেশ এর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬এপ্রিল) মুসলিম এইড এর অফিস কক্ষে উপজেলা শাখা ম্যানেজার মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে ও মো. শেলিম জাঙ্গাগীর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সদর বাজার কমিটির সম্পাদক শেখ মো. আবুল কালাম, মো. আনিচুর রহমান, মো. আসাদুজ্জামান সিকদার প্রমুখ। এ সময় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহ্ফিল পরিচালনা করেন, মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন।