খুলনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছেন। মুজিববর্ষ ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর সেরা উপহার হিসেবে জমি সহ নান্দনিক ডিজাইনের ঘর পাচ্ছেন খুলনার পাইকগাছায় ৩৬ গৃহ ও ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর সারাদেশের ন্যায় পাইকগাছায় গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৬টি পরিবারের মাঝে দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহারিয়ার হকের সার্বিক সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা ইনস্ট্রাক্টর ইমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মো. বেনজির আহমেদ, অধ্যাপক রবিউল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রভাষক ময়নুল ইসলাম, মৃদুল কান্তি দাশ, সহ সরকারি কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক ও সুফল ভোগীরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গদাইপুর মৌজায় অবস্থিত ৩২টি ও চাঁদখালী ইউনিয়নে ৪টি প্রকল্পের সুফলভুগী গৃহহীনদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।