খুলনার পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদে ঈদ উল ফিতর উপলক্ষে ১০০৮টি পরিবারের মাঝে ভি, জি, এফ এর চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলার ট্যাক অফিসার জয়ন্ত কুমার ঘোষ, লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি অমলেন্দু তরফদার, প্রকাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, সদস্য গৌতম রায়, প্রধান শিক্ষক কালিদাস রায়, মহিলা আ.লীগ সভানেত্রী রাধিকা গোলদার, ইউপি সদস্য পুলকেশ রায়, বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হালদার, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, আ.লীগ নেতা আজিজ সরদার, প্রভাষ বিশ্বাস, ইউপি সচিব জাভেদ ইকবাল, যুবনেতা বাসার গাজী, মিজান সানা, মমিন সানা উদ্যোক্তা আলাউদ্দিন সানা, ছাত্রনেতা অমৃত লাল সরদার ও জয় খাঁ প্রমুখ।