“মানষের বাড়ি বাড়ি থাকি বেড়াইছং, ঠিকানা ছিলো না। শেখ হাসিনার দয়ায় একখান ঠিকানা হইল”- প্রধান মন্ত্রীর ঈদ উপহার ঘর ও জমি পেয়ে এমন অনুভূতি ব্যক্ত করলেন কামাত আঙ্গারীয়া গ্রামের জমিলা বেগম। সারাদেশের ন্যায় মঙ্গলবার উপজেলার ৬২টি পরিবারকে জাঁকজমক পূর্ণ পরিবেশে ২ শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (খোকন), ইউএনও দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ জালাল উদ্দিন মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি, অন্যান্য অফিসার এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।