টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা বিএনপি'র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দেলদুয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবদুল আজিজ খানের সভাপতিত্বে পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক এম এ সালাম, দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজাদ মিয়া, নাগরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান,দেলদুয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাবুল চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কালাম তালুকদার সদস্য সচিব মোঃ সোলায়মান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃরবিন মিরবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহেল, সদস্য সচিব আলামিন হোসেন সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।