টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাফফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী, সহকারি কমিশনার (ভুমি) সুচি রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলি সাদিক, মুক্তিযুদ্ধা, প্রিন্ট ও ইকেট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।