মণিরামপুর প্রেসক্লাবের নিজস্ব হলরুমে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে রোববার আসর বাদ অনুষ্ঠিত এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ¦ নিছার উদ্দীন খান আযম। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম, এ্যাড. বশির আহম্মেদ খান ও তাদের সহযোগী প্রভাষক মামুন অর রশিদ জুয়েল। সার্বিক ব্যবস্থাপনা করেন প্রেসক্লবের সাধারন সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু। অন্যান্য বছরের ন্যায় এবারও দেশ ও নিজেদের কল্যাণে দোয়া করা হয়।