মণিরামপুরে দিনমজুর খোরশেদ বিশ^াসকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে পৌর শহরের রোকেয়া ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে এ সহায়তা প্রদান করেন স্থানীয় সাংবাদিক তাজাম্মূল হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নরিম উদ্দীন মালী, নাজমুল ইসলাম প্রমুখ।
জানা যায়, মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা গ্রামের মৃত. সেদু বিশ^াসের ছেলে খোরশেদ আলম পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের ন্যায় দিনমজুরীর কাজ শেষে বাড়ি ফেরার পথে তার ডান পায়ে পেরেক ফুটে গুরুত্বর আহত হয়। এরপর ডাক্তারের পরামর্শে তার ডান পা কেটে ফেলতে হয়। চিকিৎসার জন্য যে আর্থিক খরচ তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে এস এম ইয়াকুব আলী তাকে চিকিৎসার জন্য এ সহাযোগীতা করেন।