মুজিববর্ষে বাগেরহাট জেলার কচুয়ায় প্রধানমন্ত্রীর “ঈদ উপহার বাড়ি“ হিসেবে এই উপহারের জমি ও ঘর পাচ্ছেন আরও ২৩ জন ভুমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আগামী ২৬ এপ্রিল ২০২২ রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অসহায় পরিবারের মঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হবে। কচুয়া উপজেলার ৩য় পর্যায়ের ২৩টি ঘরের মধ্যে কচুয়া ইউনিয়নের টেংরাখালী মৌজায়- ১৮টি, রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায়-৫টি ঘর নির্মানের কাজ শেষ হয়েছে।এর আগে এই প্রকল্পের মাধ্যমে গত ২৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ হতে কচুয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ে আরও ১৭টি ও ১ম পর্যায়ে ৩৬ ভুমিহীন- গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলায় ৭১ জন ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহারের জমি ও এই পাকা ঘর।
রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর বিশেষ উপহার হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত অর্থ থেকে এসব ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবারকে ঘর করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ২লক্ষ ৫৯ হাজার ৫শত টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে রয়েছে ২টি রুম ১টি রান্নাঘর, ১টি টয়রেট ও বারান্দ।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা দেশে কোন ভুমিহীন-গৃহহীন পরিবার থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় ভুমিহীন-- গৃহহীন মানুষকে জমি ও এই ঘর দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে কচুয়ার গৃহহীন ২৩টি পরিবার পাচ্ছেন প্রধান মন্ত্রীর উপহার সরুপ জমি ও পাকা ঘর। দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘর বাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করতো। এখন তারা নতুন ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম,কচুয়া থানা অফিসার্স ইনচার্জ মো: মনিরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মীর আওসাফুর রহমান মারূফ, সদস্য সচিব সুর্য চক্রবর্তী সহ কচুয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এ ধরনের অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে গৃহহীন,ভুমিহীন ও ছিন্নমুল মানুষ খুঁেজ পেয়েছে তাদের ঠিকানা। মাননীয় প্রধানমন্ত্রীর এধরনের মহৎ ও মানবিক কাজের জন্য কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।