যশোরের মণিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলা উদ্দীনের বাসায় চুরি সংঘঠিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরচক্র এ সময় প্রায় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে চুরির ঘটনায় গত শুক্রবার থানায় অভিযোগ দাখিল হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত পুলিশ চুরির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
সূত্রে জানা গেছে, থানা থেকে মাত্র ৩’শ গজ দূরে পৌর শহরের মণিরামপুর গ্রামের ঢাকুরিয়া রোড সংলগ্ন "মিনা মঞ্জিল" নামের বাড়ি থেকে এ চুরি সংঘঠিত হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধ একাই বাড়িতে ছিলেন। থানা পুলিশের টহল জোরদার না থাকায় তাদের নাকের ডগায় এ চুরি সংঘঠিত হয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।
সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দীন জানান, এদিন রাতে তিনি বাসায় একা ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে। এ সময় সঙ্গবদ্ধ চোরচক্র তার ব্যবহৃত মোবাইল ফোন, ২টি ঘড়ি, নগদ টাকা ও কাপড়-চোপড় নিয়ে যায়। সব মিলিয়ে তার প্রায় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।