ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি এবং বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।ঘটনাটি গতকাল ব্রহস্পতিবার দিবাগত রাত তিনটারদিকে কালবৈশাখী ঝড়ে আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকার মো.জাকির হোসেনের বিল্ডিংয়ের এগারতলার সেন্টারিং ভেঙ্গে পাশের উজ্জ্বল মিয়ার সরকার ফার্নিসারের কারখানায় এসে আছড়ে পড়ে।এতে পাচজন আহত হয়। আহতরা হলেন,রাজু,মন্ডল,শফিক,সংকর এবং পায়েল। আহতদেও প্রাথমিক চিকিৎসা শেসে ছেড়ে দেওয়া হয়।সরকার ফার্নিসারের মালিক উজ্জ্বল মিয়া বলেন,আমার পাশের জাকির হোসেনের এগারতলা বিল্ডিংয়ে সেন্টারিংয়ের স্টীলের পাতসহ কাঠের জিনিস আছড়ে পড়ে আমার কারখানা ভেঙ্গে যায়।এত আমার প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে গতরাত একই সময়ে কালবৈশাখী ঝড়ে উপজেলার বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের সহকারী প্রকৌশলী মো.জাফর আহমেদ।তিনি বলেন,আড়াইসিধা বন্দ্আেলী বাড়িতে একটি ট্রন্সফরমার এবং উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে।এতে বিদ্যৎ সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।বিদ্যুৎ সরবরাহ অবস্থা স্বাভাবিক হতে এক/দুইদিন সময় লাগবে।