দাকোপের পল্লীতে চিহ্নিত সন্ত্রাসীরা পিটিয়ে সাংবাদিকের হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ আসামীদের গ্রেফতার প্রচেষ্টায় অভিযান অব্যহত রেখেছে। হামলার ঘটনায় দাকোপ প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায়, দৈনিক মানব জমিন ও দৈনিক অনিবার্ন পত্রিকার দাকোপ প্রতিনিধি দাকোপ প্রেসক্লাবের সদস্য মোঃ জাকির হোসেন (৫৩) দাকোপের কৈলাশগঞ্জ ৬ নং ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসী নাসির ফরাজী, হানিফ ফরাজি এবং ইসমাইল ফরাজী বেধড়ক পিটিয়ে মারাতœক আহত করেছে। জানা গেছে একই গ্রামের অধিবাসী হওয়ায় নানা কারণে সাংবাদিক জাকিরের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে অভিযুক্তরা সাংবাদিক জাকিরের তরমুজ ক্ষেতে অনধিকার প্রবেশের চেষ্টা করলে জাকির বাধা দেয়। একপর্যায়ে তারা লাঠি সোটা নিয়ে সাংবাদিক জাকিরকে বেধড়ক পিটানো শুরু করলে জাকির নিজেকে রোজাদার মানুষ দাবী করে হামলা থেকে বাঁচতে তাদের নিকট মিনতি করে। কিন্তু নির্দয় সন্ত্রাসীরা তা না শুনে বেধড়ক পেটায়। এ সময় জাকিরের পুত্রবধু মিম বেগম শশুরকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকে ও মারপিট এবং সম্ভ্রমহানীর চেষ্টা করে। শুধু হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, তারা ক্ষেতের বিক্রয় যোগ্য ২ লক্ষাধীক টাকার তরমুজের ক্ষতিসাধন এবং জাকিরের ব্যবহ্নত স্বর্ণালংকর ছিনিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীতে আহত অবস্থায় সাংবাদিক জাকিরকে উদ্ধার করে দাকোপ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোজাম্মেল হক জানায়, জাকিরের বাম হাতের হাড় ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। জাকিরের উপর হামলার খবর শুনে দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, সাংবাদিক জি এম আজম, গোবিন্দ বিশ্বাস, মামুনুর রশীদ, সরোয়ার গাজী তাৎক্ষনিক হাসপাতালে তার খোঁজ নিতে যান। হামলার ঘটনায় সাংবাদিক জাকির বাদী হয়ে দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তায় ওই রাতেই ৩ জনের নামে এজাহার দাখিল করে। পুলিশ এজাহারটি আমলে নিয়ে তাৎক্ষনিক আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযানে যায়। এ বিষয়ে জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ আননুর যায়েদ বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযানে যায়। কিন্তু আসামিরা আত্ম গোপনে চলে গেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন অতিদ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। এ দিকে সিনিয়র সাংবাদিক জাকির হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনায় দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবী করা হয়েছে।