খুলনার পাইকগাছায় অস্বচ্ছল ১৩ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাসে। প্রকল্পের ২য় পর্যায়ে দু'টি প্যাকেজে তারা পাঁকা ভবন পাচ্ছেন। এদিকে ভবন নির্মাণের জন্য বৃহস্পতিবার সকালে লটারী করে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লটারী সম্পন্ন হয়। ১ম প্যাকেজের লটারীতে পাইকগাছার লক্ষ্মীখোলা ট্রেডার্স ও ২য় প্যাকেজে মেসার্স জনতা ট্রেডিং ১ম হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী মো. হাফিজুর রহমান খান সহ লটারীতে অংশ গ্রহণকৃত ঠিকাদাররা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন উপজেলা প্রশাসন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব (পিআইও) ইমরুল কায়েস জানান, প্রথম পর্যায়ে উপজেলার অস্বচ্ছল ১৩ বীর মুক্তিযোদ্ধারা ঘর পাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, প্রথম প্যাকেজে ৮৪ লাখ ৬২হাজার ২৯২টাকা ব্যয়ে ৬টি বীর নিবাস এবং দ্বিতীয় প্যাকেজে ৯৮লাখ ৭২হাজার ৬৭৪টাকা বরাদ্দে ৭টি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বীর নিবাস নির্মাণ কল্পে লটারী সম্পন্ন হয়েছে।