বাগেরহাটের শরণখোলায় ২০২১-২০২২ অর্থবছরে খরিপ ১ - ২০২০-২০২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক ৯০০ চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা মশিউল আলম। আলোচনা সভা শেষে ধানসাগর ইউনিয়নের চাষি আলমগীর হোসেন, নুরু শরিফ, খোন্তাকাটা ইউনিয়নের মালেক সরদার, সাউথখালী ইউনিয়নের রেজাইল হকসহ ৩০০ চাষির মধ্যে প্রত্যেক চাষিকে ৫ কেজি আউশ বীজ, জিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী উপস্থিত চাষিদের উদ্দেশ্যে বলেন, উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করার জন্য আহবান জানান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারের দেয়া এই প্রনোদনা বীজ ও সার যথাযথ ভাবে ব্যবহারের মধ্য দিয়ে ফসল পরিচর্জার আহবান জানান। তিনি বলেন যেকোন সমস্যা সমাধানে কৃষি বিভাগের সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানান।