নীলফামারী র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার বোদা থানার আরাজি গ্রামে অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি বাদশা (৪৩) কে গ্রেফতার করে।
১৭ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই আসামি নওগা জেলার বাসিন্দা।
উল্লেখ ২৮ মার্চ সকালে ঢাকা আশুলিয়া থানাধীন ইয়ারপুকুর কাঁঠাল বাগান এলাকায় মোঃ বাদশা (৪৩) নামক ব্যক্তি বিভিন্ন রকম লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ঢাকা আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের পর হতে মোঃ বাদশা (৪৩) পলাতক ছিল। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষক বাদশাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক মিডিয়া পক্ষের অধিনায়ক মাহমুদ বশির আহমেদ এক লিখিত প্রেস রিলিসে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি ৪ বছরের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।