খুলনার দিঘলিয়া কৃষি দপ্তরের উদ্যোগে খরিপ ১/২০২২ মৌসুমে আউস ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ এইচএম শামীম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শেখ শামছুর রহমান, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী। দিঘলিয়া উপজেলা সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ব্লকের কিষাণ-কিষাণিরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ব্লকের ৩শ কিষাণ কিষাণীর প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিতরণ করা হয়।