খুলনার পাইকগাছায় বোয়ালিয়া কপোতাক্ষ তীর জেলে পল্লী ভাঙ্গনকৃত রিং বাঁধ উপজেলা প্রশাসন ও স্থানীয়দের চেয়ারম্যানের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে। পূর্ণিমার অস্বাভবিক নদেতে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় জেলে পল্লীস্থ রিং বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় জেলে পল্লীসহ আশেপাশের নিম্মাঞ্চল। ক্ষতিগ্রস্থ হয় কাঁচাঘর বাড়ি। স্থানীয় গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম কে জানালে তিনি তাৎক্ষণিক ভাবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। সে মোতাবেক বুধবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ সেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। এসময়ে নির্মাণ কাজে জনসাধারনকে উৎসাহীত করতে ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম নিজে রোজা অবস্থায় এলাকাবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। বাঁধটি মেরামত করতে পেরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট টেঁকসই বেঁড়িবাঁধের দাবি জানান।