সুফল ভোগীদের সাথে মতবিনিময় এবং স্বাধীনতার পর বড় বাজেটের খুলনার পাইকগাছায় নাছিরপুর তালতলার সরকারি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপজেলার তালতলা খাল পুনঃ খনন কার্যক্রমের কাজ উদ্বোধন করা হয়েছে। ওই অনুষ্ঠানে পাইকগাছা মৎস্য কর্মকর্তা পবিত্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, ডিপিডি এসসিএমএফপি খুলনার সরোজ কুমার মিস্ত্রি, উপজেলা আ.লীগ সহ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউনিয়ন আ.লীগ সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান মো. কওসার আলী এবং কাজল বিশ্বাস, প্রেসক্লাবের সম্পাদক আঃ রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম ও দিপক মন্ডল প্রমুখ। উল্লেখ্য কপিলমুনি ইউনিয়নে নাছিরপুর খসরকারি খাল তলদেশ ভরাট হওয়ায় আাশপাশ ৪০ গ্রামের পানি নিষ্কাশনে বাঁধা পড়ে প্লাবিত হয়।