কয়রা সদরে অবস্থিত গ্রাম বাংলার মানুষের কৃষি ব্যাংকে বাৎসরিক শুভ হালখাতা খুব জাকজমকের সাথে অনুষ্ঠিত হয়েছে। ঋণ বিতরন ও আদায় কার্যক্রম জোরদার করতেই হালখাতার এ আয়োজন বলে বাংলাদেশ কৃষি ব্যাংক সুত্রে জানা যায়। বুধবার দিন ব্যাপী এই হালখাতায় নতুন ঋণ বিতরন ও পুরাতন ঋণ আদায় করা গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া যায়। কৃষি ব্যাংক কয়রার ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কয়রা শাখার এ বারের হালখাতায় এ বছর ঋণ বিতরন করা হয়েছে ৭১ লক্ষ ৮০ হাজার টাকা। এ ছাড়া গ্রাহকের নিকট থেকে ঋণ আদায় করা হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার টাকা। এ ছাড়া আমানাত সংগ্রহ ও নতুন হিসাব খোলা ডিপোজিট বাবদ জমা প্রদান করা হয়েছে ২১ লক্ষ ৮ হাজার টকা। হালখাতা উপলক্ষে সকলকে মিষ্টি দেওয়া হয়। উপকুলীয় এ জনপদে কৃষি ব্যাংক গ্রাম বাংলার মানুষের কল্যাণেযে কাজ করে যাচ্ছে তাতে গ্রাহকরা বেশ খুশি যার প্রেরিক্ষেতে হালখাতায় ব্যাপক সাড়া পড়েছে। কয়রার কৃষি ব্যাংকে গ্রাহক সেবা ভাল পাওয়ায় সকলেই সন্তোশ প্রকাশ করেছেন।