কিশোরগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দারা নির্মিত রেগোলেটর প্রায় ২ হাজার একর জমির ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা পেল। হাওরে পানি প্রবেশের আগে সুইচ গেইট দিয়ে যাতে ফসলী জমিতে পানি প্রবেশ করতে না পারে তা তাৎক্ষনিক ভাবে গেইটের কাজ শেষ করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর জোনে বিএডিসি সূত্রে জানাযায়, অত্র জোনে বাজিতপুর উপজেলার কৈলাগ মৌজার নুন্নির হাওড়ে প্রায় ৯ বছর আগে একটি সুইচ গেইট নির্মান করা হয়। পাহাড়ীর ঢলের কারণে হাওড়ে নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এর ফলে হাওড় অঞ্চলে কয়েক হাজার একর জমির বোরো ধান হুমকীর মুখে পরে। পানি বৃদ্ধির ফলে বিএডিসির সুইচ গেইট দিয়ে পানি ঢুকার সম্ভাবনা সৃষ্টি হয়। খবর পেয়ে বিএডিসির কর্মকর্তারা সরজমিন এলাকা পরিদর্শন করেন। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর গেইটি দিয়ে যাতে পানি ঢুকতে না পারে সেই জন্য কাজ শুরু হয়। এতে প্রায় ২ হাজার একর বোরো জমি রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। বিএডিসির দ্বারা সংস্কার সুইচ গেইটটি এলাকার সরেজমিন মঙ্গলবার ঘুরে দেখা যায়, বিএডিসির সুইচ গেইটটি পানি প্রবেশ করছে না। এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন, কুলিয়ারচর জোনের সহকারী প্রকৌশলী আনন্দ বর্মন, বাজিতপুর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ তারা মিয়া, কৈলাগ ইউপি চেয়ারম্যান কায়সার এ হাবিব, দৈনিক যায়যায় দিন বাজিতপুর-নিকলী-কুলিযারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি মহি উদ্দিন লিটন।