কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল বুধবার উপজেলার ২২টি সিএজি মৎস্য প্রকল্পের বিভিন্ন সমিতিতে মাছের পোনা ও খাদ্য বিতরণ করা হয়। জানাযায়, বর্তমান সরকার ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম- ফেসটো এনএটিপি-২ প্রকল্পের আওতায় মাছের পোনা, খাদ্য দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল হাই।