দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের কাটনীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক নেতা এটিএম মোশাররফ হোসেনের বাড়ী উপজেলা বিএনপির এক কর্মী সভায় কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলালের উপস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু বাংলাদেশ আ'লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বক্তব্য দেওয়ায় ও নিজেকে দিঘলিয়া উপজেলার সাহসী বীরপুরুষ ও সবচেয়ে অর্থ-সম্পদের মালিক হিসেবে বক্তব্যের মাধমে হুমকি দেওয়ার ভিডিওর কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়লে দিঘলিয়া উপজেলা আ'লীগের নেতা কর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠে। বিষয়টি নিয়ে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী এর সাথে উপজেলা আ'লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আলোচানা করেন। তিনি বিএনপি নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা করেন এবং বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেতাকর্মীদের তীব্র আন্দোলন গড়ে তুলতে বলেন। তিনি সকল বিষয়ে নেতা কর্মীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এরই ফলশ্রুতিতে গতকাল ১৯ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চৌরাস্তা মোড়ে উপজেলা আ'লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মিন্টু মোল্লাকে ২৪ ঘন্টার মধ্যে আ'লীগের নেতা কর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়। তা না হলে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও বক্তারা জানান। সভা শেষে উপজেলা চৌরাস্তা হতে থানার মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল দিয়ে উপজেলা আ'লীগের পক্ষ থেকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নিকট একটা অভিযোগ পত্র দাখিল করা হয়।
উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আ'লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, জেলা আ'লীগের সদস্য ফারহানা হালিম ও শামসুননাহার, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গাজী জাকির হোসেন, দিঘলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু রায়হান, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে,
সদস্য কেএম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, বারাকপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি গাজী আবদুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিতা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ হাবিবুর রহমান হাবিব, শেখ রিয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবদুর রহিম, শেখ আনিসুর রহমান, সদস্য হাবিবুর রহমান তারেক, কৃষক লীগের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক খান আবু সাইদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল বাসার,জেলা ছাত্রলীগের সাবেক সিনয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি ফোরকান আহম্মেদ রনি ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, সাধারণ সম্পাদক ইসরাইল চৌধুরী, সদর স্বেচ্ছা সেবক লীগের সদস্য সচিব মোল্লা সাইজুল ইসলাম বাবু,সাইদুর রহমান, রানা মেম্বার,বিপ্লব মেম্বার,সুমন,রাজিব প্রমুখ।