দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের সোনাকুড়ে "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা" প্রকল্পের আওতায় জাটকা নিধন প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ এপ্রিল দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব। এ ছাড়া দিঘলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, গাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দিঘলিয়া থানা পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ২০০ মৎস্যজীবী উপস্থিত ছিলেন। এরপর অতিথিগণ "জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি" প্রকল্পের ২৷ টি প্রদর্শনী জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করাহয়। এরপর তাঁরা পুষ্টি মেলায় অংশগ্রহণ করেন। এরপর তাঁরা সাসটেইনেবল কোস্টাল এ- মেরিন ফিসারীজ প্রকল্পের আওতায় চাষিদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন। পরিশেষে তাঁরা স্থানীয় আয়োজনে এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।